বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : সামাগুড়ির তেলিয়াগাঁও এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই যুবক। ডিভাইডারে ধাক্কা মেরে একটি ট্রাকে সজোরে আঘাত করে ডিজায়ার বাহনটি। এতে মানস কলিতা ও দীপেন কলিতা নামের দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও এক যুবক, সমীরণ কলিতা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, গুয়াহাটি থেকে সামাগুড়ির দিকে আসা ডিজায়ার গাড়ি এবং যোরহাট থেকে নগাঁওমুখী একটি ট্রাকের মধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়। সংঘর্ষের ফলে AS 01 FS 5676 নম্বরের ডিজায়ার গাড়িটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। মানস কলিতা ও দীপেন কলিতা নামে দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সামাগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত উভয় যানবাহন উদ্ধার করে। একইসঙ্গে গুরুতর আহত অপর আরোহী সমীরণ কলিতাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নগাঁও সিভিল হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, নিহত ও আহত তিনজনই নলবাড়ি জেলার ঘগ্ৰাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



