ভারত বনধে প্রভাব শিলচর শহরে

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বামপন্থী ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিভিন্ন দাবি নিয়ে ভারত বনধের প্রভাব দেখা যায় শিলচরে। শহরের সকাল থেকে গাড়ি সহ দোকান বন্ধ রেখে অনেকে এই বনধের সমর্থন জানিয়েছেন।

ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তাদের দাবি জানান, তাদের দাবী হলো চার শ্রম কোড প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আগে ২৯টি শ্রম আইন ছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২৯টি শ্রম আইনকে বাতিল করে চারটি আইন করেছে বিজেপি সরকার এই আইন তারা কোনভাবে মেনে নিতে পারবেন না, অতিসত্বর এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *