বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীনস্থ কালাইনছড়া নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ঘটনায় একটি টাটা সুমো গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একদল পুলিশ সদস্য সন্দেহভাজন এমজেড ০১ টি ৩২৯৭ নম্বরের একটি টাটা সুমো গাড়িতে তল্লাশি চালান। তল্লাশির সময় গাড়িটির গোপন চেম্বার থেকে ৩২১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে সিগারেট থাকায় মোট ৬৪,২০০টি বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সিগারেটসহ গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম ডেভিড হাওলাই ও জাফেট রুলথানখুম। জানা গেছে, তারা উভয়েই মেঘালয়ের বাসিন্দা। আটক দু’জনকে গুমড়া পিআইসিতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা



