বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থের মহাশিবরাত্রী উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভুবন মেলা। চলছে প্রস্তুতি। রবিবার ভুবন পাহাড়ে গিয়ে ভুবন মেলার পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন সকালে ভুবনতীর্থের কৃষ্ণপুর ভুবনতীর্থ সড়ক হয়ে পাহাড়ের চুড়ায় থাকা ভুবন বাবার মন্দিরের যানবাহন নিয়ে উপস্থিত হন কাছাড়ের ডিডিসি রাজীব রায়, অতিরিক্ত জেলা কমিশনার, সোনাই সার্কল অফিসার, এসডিপিও লক্ষীপুর, বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের রেঞ্জ অফিসার, পালংঘাট উন্নয়ন খণ্ডের বিডিও ও ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি সভাপতি সোমেন দাশ, সম্পাদক বিভাশ চক্রবর্তী, সহ-সম্পাদক স্বপনকুমার দাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত শুক্রবার সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভুবন মেলা সম্পন্ন করতে ইতোমধ্যে কাছাড় জেলা কমিশনার আয়ুষ গর্গের পৌরোহিত্যে কনফারেন্সে হলে পুলিশ প্রশাসন, পূর্ত, স্বাস্থ্য, জনস্বাস্থ কারিগরি বিভাগ, বন বিভাগ সহ অন্যান্য বিভাগের শীর্ষ আধিকারিক এবং ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিততে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন মহা শিবরাত্রীতে ভুবন পাহাড়ের চুড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে অনুষ্ঠিত ভুবন মেলা যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পন্ন হয় সেদিকে নজর রেখে সব ধরেনের সুযোগ সুযোগ, তীর্থ যাত্রীদের নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগ গুলিকে নির্দেশ দেওয়া হয়। আর এরই পরিপেক্ষিতে এদিন প্রশাসনিক আধিকারিকরা ভুবন মেলার প্রস্তুতি ক্ষতিয়ে দেখেন।



