ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে মেডিক্যাল ক্যাম্প, উপকৃত শতাধিক লোক
বরাক তরঙ্গ, ৭ জুন : প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রবিবার ভুবন পাহাড়ের কালাখাল খাসিয়া পুঞ্জিতে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং আমড়াঘাট বিদ্যাভারতী স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে…
