খেলতে খেলতে গভীর বোরওয়েলে আড়াই বছরের শিশু, মৃত্যু

Spread the news

২৮ সেপ্টেম্বর : খেলতে খেলতে গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল আড়াই বছরের এক শিশু। প্রায় ২০০ ফুট গভীর সেই বোরওয়েল থেকে ১০ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের সেহি গ্রামে। মৃত শিশুটির নাম নেহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল নেহা। ঘটনাস্থলের কাছে একটি ট্র্যাক্টর দাঁড়িয়েছিল। খেলার সময় শিশুরা ট্র্যাক্টরের উপরে উঠেছিল। আচমকাই নেহা সেখান থেকে পড়ে গিয়ে খোলা বোরওয়েলের মধ্যে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিয়ানা পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুরসভা এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা। রাতভর চলে উদ্ধারকাজ। প্রথম দিকে বোরওয়েলের ভিতর থেকে শিশুটির কান্নার শব্দও শুনতে পেয়েছিলেন উদ্ধারকারীরা। পরে সেই শব্দ আর শোনা যায়নি। উদ্ধারকারীরা জানান, বোরওয়েলটির প্রায় ১২৫ ফুট নীচে জল ছিল। ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে। যন্ত্রপাতি দিয়েও প্রথমে বিশেষ সুবিধা হয়নি। পরে স্থানীয় এক গাড়ি মেরামতকারীর সাহায্যে ঘটনাস্থলেই একটি বিশেষ সরঞ্জাম তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *