শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ৩১ জন নিহত

৬ ফেব্রুয়ারি : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৬৯ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান ইসলামাবাদ প্রশাসনের বিবৃতি অনুযায়ী, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মোট ১৬৯ জনকে হাসপাতালে স্থানান্তর করেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে মসজিদের মূল গেটের কাছে। হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। সেই সময় ভেতরে জুম্মার নমাজ চলছিল বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই নৃশংস হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। ঘটনার পরপরই ইসলামাবাদ পুলিশের প্রধান গোটা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *