টাউন ক্লাব অ্যাথলেটিক্সে সেরা প্রীতম, হাফিজা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়ায় ট্র্যাক এবং ফিল্ডে পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন প্রীতম দাস। মহিলা বিভাগে হাফিজা বেগম। ছেলেদের ১০-১২ বছর বিভাগে সেরা মুস্তাকিম আলি আরমান। মেয়েদের একই গ্রুপে সেরা পিঙ্কি রায়। ছেলেদের ১৩-১৬ বছর গ্রুপে সেরা আরিয়ান বর্মন। মেয়েদের মধ্যে সালিমা বেগম।

এক নজরে আজকের বিভিন্ন ডিসিপ্লিনের প্রথম তিন- পুরুষ বিভাগ : ১০০ মিটার- রাজিব সিংহ, প্রীতম দাস, বিমল সিংহ। ৮০০ মিটার – পিনাক পানি দে, প্রীতম দাস, সঞ্জয় রায়।
মহিলা বিভাগ : ১০০ মিটার – হাফিজা বেগম বড়ভুইয়া, রাখী ঘাটোয়ার, উমা ভুমিজ।

৮০০ মিটার – রঞ্জিতা যাদব, পিঙ্কি বাউরি, হাফিজা বেগম। ১৩-১৬ বছর বয়েজ :  ১৫০০ মিটার – মহম্মদ সমীর, রাহুল বর্মন, কে তনসেনা সিংহ। ৮০০ মিটার- হামিদুল আলি শেখ, দেবজিত বৈষ্ণব, মহম্মদ সমীর। ১৩-১৬ বছর গার্লস : ১৫০০ মিটার- রেশমি বেগম, সাবিনা বেগম লস্কর, খালেদা আখতার বড়ভূইয়া। স্কিপিং : সালিনা বেগম বড়ভূইয়া, রিয়া রায়, খালেদা আখতার বড়ভূইয়া। ৮০০ মিটার : রোশনি বেগম, সাবিনা বেগম লস্কর, রাখী সিনহা। ১০-১২ বছর বয়েজ : ৬০০ মিটার – মুস্তাকিম আলি আরমান, নাজিম আহমেদ বড়ভুইয়া, আলবিজয় রিয়াং। ১০-১২ বছর গার্লস : স্কিপিং – পিঙ্কি রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *