বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : ধলাইর কর্কট বস্তি এলাকায় বাড়ির সীমানার বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটে জখম হন মহিলাসহ দুইজন। জানা গেছে, বাড়ির সীমানা বেড়া দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়, একসময় দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে গুরুতর আহত হন এক মহিলা এবং এক যুবক।
আব্দুল শুক্কুর লস্কর জানান, মঙ্গলবার তিনি বাড়ির সীমানা বেড়া দিতে গেলে তর্ক বিতর্ক হয়। এর মধ্য দিয়েই সাইদুল ইসলাম মজুমদার, কুশবুল আহমেদ মজুমদার, লাদেন আহমেদ মজুমদার, ইলাছ আলি মজুমদার তাদের আক্রমণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ধলাই হাসপাতালে আহত দু’জনকে পাঠানো হয়। ধলাই হাসপাতাল থেকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। এদিকে, এই ঘটনায় ৪ জনের উপর মামলা করেন আব্দুল শুক্কুর লস্কর।



