ভয়াবহ ভূমিধসে সড়ক অবরুদ্ধ, ক্ষতিগ্রস্ত বাড়ি-গাড়ি; নিরাপদে সরানো হল পাঁচ পরিবার

Spread the news

৩১ আগস্ট: প্রবল বর্ষণে জেরে ভূমিধসে ব্যাপক ক্ষতির সম্মুখীন ফিলিপাইনের বেনগেট প্রদেশের ইটোগন এলাকার বারাঙ্গাই বিরাকের জঙ্গলটাউন। একাধিক ঘরবাড়ি সহ গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ভূমিধসে সোমবার দু’টি আবাসিক বাড়ি ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গাড়ি মাটির নিচে চাপা পড়ার পাশাপাশি ধসের কারণে সড়কও সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।

এলাকায় একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে, রবিবার ইটোগনের লোয়াকান এলাকার টলিবেংয়ে ভূমিধসের ঘটনায় পাঁচটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজে স্থানীয় বাসিন্দা, ইটোগন মিউনিসিপ্যাল পুলিশ স্টেশনের কর্মী, বারাঙ্গাই কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন। উদ্ধারকাজে আলফাল্যান্ডের কর্মীরাও সহায়তা করেন।

দুর্যোগের কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *