বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সোনাপুরের ক্ষেত্রী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারিয়েছেন ছয়জন। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। নিহত ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহতরা হলেন ইদ্রিস আলি (উলুবাড়ি), অনিমা ডেকা বরদলৈ (লাহরিঘাট), জ্যোতিকা রংহাং (গুয়াহাটি), ইনসান আলি (পালকাটা), তফিকুল আলি (কাহিকুছি) ও চালক গোপাল দাস (জাগীরোড)। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, রবিবার রাতে AS-07-BC-4271 নম্বরের একটি ট্রাক এবং AS-01-HC-0716 নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রাভেলারটি গুয়াহাটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে গিয়ে ট্রাকটিতে ধাক্কা মারে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে ট্রাভেলারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে গাড়িটির ভিতরে বহু যাত্রী আটকে পড়ে ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। ক্ষেত্রী পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে ট্রাভেলারের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।



