টেঙাখাতের OIL-এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২

Spread the news

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাপস গগৈ নামের এক শ্রমিকের।

জানা গেছে, তাপস গগৈয়ের বাড়ি ডিব্রুগড়ের মিলন নগরে। তিনি স্পেকট্রন (SPECTRON) নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আইটিএফ-এ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাজু দত্ত নামের এক কর্মীর মৃত্যু হয়েছিল। এবার তাপস গগৈয়ের মৃত্যুর খবর সামনে আসায় ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *