৬ নভেম্বর : ট্রেনে বাজি-পটকা নিয়ে যাত্রা করা যাবে না। গুনতে হবে মোটা টাকার জরিমানা। ১০ হাজার টাকার জরিমানা দিতে হবে যাত্রীকে। দীপাবলি ও ছটপুজোর প্রাক্কালে কঠোর পন্থা নিল পূর্ব রেল। বেআইনি কাজ রুখতে প্ল্যাটফর্ম, পার্সেল ইয়ার্ড ও ট্রেনের কামরায় ২৪ ঘণ্টা নজরদারি অভিযান চালানো হচ্ছে।
রেলের ১৯৮৯- সালের ১৬৫ নম্বর ধারার ২০২৬ সালের সংশোধিত আইন অনুযায়ী, ট্রেন বা রেলওয়ে চত্বরে বিস্ফোরক, অবৈধ ও বিপজ্জনক সামগ্রী নিয়ে প্রবেশ করলে ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে। কোনও ক্ষতি হলে ওই যাত্রীর থেকে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ অর্থ আদায়, কারাদণ্ড বা জরিমানা-সহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। পূর্ব রেল সাফ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।






