ছেলেদের জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কাহিনি নিয়ে বিশেষ থিম শরৎপল্লীতে

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শরৎপল্লী উত্তরাঞ্চল সর্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে আয়োজন করা হয়েছে কালীপূজার। এবারের পুজোয় বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে ছেলেদের বাস্তব জীবন, দায়িত্ব ও জীবনসংগ্রামের কাহিনি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন ছেলের শৈশব থেকে বড় হয়ে ওঠা, পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া, জীবনের নানা দুঃখ-কষ্ট, হাসি-কান্না, বেদনা এবং একসময় মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার মতো বাস্তব অভিজ্ঞতা থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্যান্ডেল ও থিম উন্মুক্ত থাকবে। রবিবার কালীপূজা অনুষ্ঠিত হওয়ার পর সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

কমিটির সভাপতি সুজন দাস, সম্পাদক সানি পাল, কোষাধ্যক্ষ রোহিত কংস বণিক এবং কার্যকরী সদস্য সায়ন পাল, পঙ্কজ দেবনাথ ও সত্যম ভট্টাচার্য-সহ অন্যান্য সদস্যরা সকলকে কালীপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মণ্ডপে এসে অভিনব থিম উপভোগ করার পাশাপাশি মহাপ্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *