রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর বাইপাস রোড থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি উদ্ধার করল কাছাড় পুলিশ। অভিযানে একটি টাটা যোদ্ধা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় গাড়ি থেকে ৪৫টি বস্তায় মোট ২,২৫০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া সুপারি ও আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সুপারি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল—এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় আরও তথ্যের সন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।



