চুড়াইবাড়িতে গাঁজা উদ্ধার, আটক গাড়িচালক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার অন্তর্গত ঝেরঝেরি চেকিং পয়েন্টে একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে TR-01-AR-1642 নম্বরের বোলেরো পিকআপ গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে মোট ১৭টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার হয়। ডিসিএম ও ফরেনসিক বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা শনাক্ত করা হয়। পুলিশ আধিকারিকদের অনুমান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

এই ঘটনায় গাড়িচালক কিষান ঘোষকে আটক করে চুড়াইবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ আইন (এনডিপিএস)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *