লাহরিঘাটে সাইবার অপরাধীদের বিরুদ্ধে মধ্যপ্রদেশ পুলিশের অভিযান, গ্রেপ্তার ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : লাহরিঘাটে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাল মধ্যপ্রদেশ পুলিশ। এই অভিযানে কুখ্যাত সাইবার অপরাধী হিসেবে পরিচিত আব্দুল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৫১টি ভুয়ো সিম কার্ড ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কীভাবে ভুয়ো সিম কার্ডগুলি ব্যবহার করা হত, তা নিয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাইবার অপরাধের এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *