নৃশংস হত্যাকাণ্ড, দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : অসমের লখিমপুর জেলার নারায়ণপুরের অসম-অরুণাচল সীমান্তবর্তী সোনাজুলিতে (ব্লক তিনিআলি) এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরের ভিতরেই স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।

নিহত মহিলার নাম অঞ্জলি চোরা। অভিযুক্ত স্বামীর নাম নির্মল চোরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতরে কোনও বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। এর পরেই নির্মল চোরা ধারালো দা দিয়ে স্ত্রী অঞ্জলি চোরার উপর হামলা চালান বলে অভিযোগ। এই ঘটনায় অঞ্জলির মৃত্যু হয়। ঘটনাটি প্রতিবেশীকে জানান নির্মল।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং গ্রেফতার করে নির্মলকে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *