‘ব্ল্যাকলিস্টেড’ নাটকে সাংবাদিকতার জীবনসংগ্রাম

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : নর্থ লখিমপুর প্রেস ক্লাবের অন্দরমহলের নানা কথোপকথন এবার মঞ্চে উঠে এল নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। সাংবাদিকদের সততা, জীবনসংগ্রাম, সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও আত্মসমালোচনার বিভিন্ন দিক তুলে ধরে দর্শকদের নজর কাড়ল ‘ব্ল্যাকলিস্টেড’ নাটক। রবিবার সন্ধ্যায় নর্থ লখিমপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে নাটকটি মঞ্চস্থ করা হয়। একঘেয়ে কর্মজীবন থেকে কিছুটা বিরতি নিয়ে প্রেস ক্লাবের…

Read More

কর্মস্থলে যাওয়ার পথে নেক্সনের ধাক্কায় প্রাণ গেল স্কুটি আরোহী নার্সের

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : কর্মস্থলে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নার্স। নারায়ণপুরের ১৫ নম্বর জাতীয় সড়কের মাধবপুর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির আরোহী নার্সের। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত নার্সকে নারায়ণপুরের মাদারগুড়ির বাসিন্দা নির্মালি রাজখোয়া শইকিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে,…

Read More

নির্মীয়মাণ জল জীবন মিশনের জলাধারে পড়ে শিশুর মৃত্যু

বরাক তরঙ্গ, ২১ জুলাই : লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মাণ জল জীবন মিশন (জেজেএম)-এর একটি জলাধারে পড়ে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুর বালক মিডল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। জানা গেছে, সোমবার বিকেল প্রায় ৪টা নাগাদ…

Read More

পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জালনোট চক্রের দুই সদস্য

বরাক তরঙ্গ, ১০ জুলাই : লখিমপুরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে জালনোট পাচারচক্রের দুই অভিযুক্ত। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানের সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে লুকিয়ে রাখা জালনোট উদ্ধারে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তারা পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে…

Read More

লখিমপুরে অবৈধ স্ক্র্যাপিং গুদামে পরিবহণ দপ্তরের অভিযান, উদ্ধার শতাধিক গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ

বরাক তরঙ্গ, ৯ জুলাই : লখিমপুরে একটি অবৈধ যানবাহন স্ক্র্যাপিং গুদামে অভিযান চালিয়েছে জেলা পরিবহণ দপ্তর। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে শত শত যানবাহন কেটে স্ক্র্যাপ করা হচ্ছিল এবং সেখান থেকে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার লখিমপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের টাউন বানতৌ এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত ঋষিকেশ ট্রেডার্স-এ এই অভিযান চালানো…

Read More

লখিমপুরের কণানদীতে লজ্জাজনক ঘটনা, স্বামীর সামনেই মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ১

বরাক তরঙ্গ, ১৬ জুন : লখিমপুর জেলার কণানদী এলাকায় এক নৃশংস ও লজ্জাজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। স্বামীর সামনেই জাতীয় সড়কের উপর এক মহিলাকে অর্ধনগ্ন করে অপদস্থ ও নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল বলে জানা গেছে। সোমবার দিনের বেলায় সংঘটিত এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অসহায় মহিলাকে…

Read More

গাছে ধাক্কা নৈশ বাসের, নিহত ১, আহত প্রায় ১৩

বরাক তরঙ্গ, ২৩ মে : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা নৈশ বাসের। এতে মৃত্যু ঘটেছে এক যাত্রীর। আহত হয়েছেন প্রায় ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়লখিমপুর জেলার নাওবৈছার দলহাটে।  জানা গেছে, ‘যাত্রা’ নামের একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসটি গুয়াহাটি থেকে মাজুলীর উদ্দেশ্যে রওনা…

Read More

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন লখিমপুরের বন কর্মকর্তা

বরাক তরঙ্গ, ১ মে : লখিমপুরে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে এক বন কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত কর্মকর্তা শিবাশিস শাণ্ডিল্য, যিনি আঞ্চলিক বন বিভাগের দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ডাম্পার গাড়ির মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে তাঁর সরকারি আবাসনে। ঠিক সেই সময়ই দুর্নীতি দমনকারী সংস্থার দল হানা…

Read More

মনোরঞ্জন পায়েংকে সাসপেন্ড, নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে লখিমপুর জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) মনোরঞ্জন পায়েংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রঙানদী কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজরিকার নির্বাচনী ব্যয় সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির অভিযোগ উঠেছে, যেখানে ব্যয় কম দেখিয়ে জমা দেওয়ার বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের হিসাব যাচাই প্রক্রিয়ায়…

Read More

‘অসমীয়া প্রতিদিন’ এর লখিমপুর কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, শিলাবর্ষণে ভাঙচুর

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : লখিমপুরে ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকার কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদপত্রটির লখিমপুর সংস্করণের অফিসে ভোররাতে এই হামলা চালানো হয়। দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। জানা গেছে, ভোরের আগে কার্যালয় লক্ষ্য করে অন্তত তিনটি পাথর নিক্ষেপ করা হয়। হামলায় অফিসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,…

Read More