বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : নগাঁও লোকসভা আসনে বিজেপির দখল প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা বড় ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী শিবামণি বরা এবং এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলকে পরাজিত করেছেন। প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মা বিজেপিতে যোগদানের পরই সাংসদ হিসেবে নির্বাচিত হলেন বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা তখনও বাকি ছিল।
নগাঁও লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ২ হাজার ৯ জন। এই কেন্দ্রের ২,১১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সন্ধ্যা পাঁচটায় প্রাপ্ত বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার ৬,৭১,০৯০। এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলের হল ৪,৯৭,৪৫৩ এবং কংগ্রেস প্রার্থী শিবামণি বরার ১,১৯,৩৯২। জয় এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।




