জুবিন হত্যা মামলায় অমৃতপ্ৰভার জামিন মঞ্জুর, ৫০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : জুবিন গর্গ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত অমৃতপ্ৰভা মহন্তকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট। দীর্ঘদিনের শুনানির পর অবশেষে আদালত থেকে স্বস্তি পেলেন অমৃতপ্ৰভা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার বিচারপতি প্রাঞ্জল দাসের নেতৃত্বাধীন বেঞ্চ অমৃতপ্ৰভা মহন্তের জামিনের আবেদন মঞ্জুর করে। উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

জুবিন গর্গের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে অমৃতপ্ৰভা মহন্তের নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকার পর আদালতের এই সিদ্ধান্তে তাঁর মুক্তির পথ প্রশস্ত হল। এর আগে এই মামলায় জুবিন গর্গের দুই দেহরক্ষীও জামিন পেয়েছিলেন। অমৃতপ্ৰভা মহন্তের জামিন মঞ্জুর হওয়ায় জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চলা আইনি প্রক্রিয়ায় নতুন করে গুরুত্ব পেয়েছে বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *