নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভেঙে জয়ী হাসিরানি রথ, রেজিনগরেও পদ্ম

Spread the news

৯ অক্টোবর : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগরে পদ্মের ঝড়। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থীরা (Bypolls 2026)। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রেকর্ড ভেঙেছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। উপনির্বাচনে ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে।

২০১৬ সালে নন্দীগ্রামের ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই নির্বাচনে তিনি জিতেছিলেন ৮১ হাজার ২৩০ ভোটে। পরবর্তী সময়ে ২০২১ সালের ভোটে বিজেপি প্রার্থী হিসেবে তিনি হারান মমতা বন্দ্যোপাধ্যায়কে। জিতেছিলেন ১ হাজার ৯৫৬ ভোটে। চলতি বছর অর্থাৎ ২০২৬-এর বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ৯ হাজার ৬৬৫ ভোটে জয়ী হন। তাঁর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি সেই মার্জিনও টপকে গিয়েছেন। অন্যদিকে, রেজিনগরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম-দুটি আসনেই জয়লাভ করার পর নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর থেকে জিতে রেজিনগর আসনটি ছেড়ে দেন। এর ফলেই এই দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *