কটন বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র একতা সভা’র সভাপতি-সাঃ সম্পাদক পদে জয়ী আসুর সমর্থিত প্রার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয় ‘ছাত্র একতা সভা’র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে জয়লাভ করেছেন RKB হস্টেলের হরিপ্রসাদ চেতিয়া। সাধারণ সম্পাদক পদেও RKB হস্টেলের উজ্জ্বল ডেকা জয়ী হয়েছেন। দুই বিজয়ী প্রার্থীই AASU সমর্থিত। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এঞ্জেলিনা বসুমতাড়ি (MNDP, SKL, DKR)। তিনি ছাত্র মুক্তি সমর্থিত প্রার্থী। সহকারী সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন SRB-এর চাইনি বরুয়া। তিনি ABVP সমর্থিত প্রার্থী।

সাংস্কৃতিক সম্পাদক পদে AASU সমর্থিত RKB-এর দেবস্মিতা বরুয়া বিজয়ী হয়েছেন। অ্যাথলেটিক্স সম্পাদক পদে ABVP-এর কৃষামনি রাভা জয়লাভ করেছেন। লঘু ক্রীড়া সম্পাদক পদে নন্দিনী দলে এবং টেনিস, সাঁতার ও জিমনেসিয়াম সম্পাদক পদে নয়নজ্যোতি লইং জয়ী হয়েছেন। কটনিয়ান সম্পাদক পদে ছাত্র মুক্তি সমর্থিত অবিনাশ বড়া, ছাত্র বিশ্রামকক্ষ সম্পাদক পদে ABVP-এর দিব্যজ্যোতি রাভা এবং ছাত্রী বিশ্রামকক্ষ সম্পাদক পদে ছাত্র মুক্তি সমর্থিত লিজা পেগু বিজয়ী হয়েছেন। বিতর্ক বিভাগে AASU সমর্থিত অঞ্জলি মার্দি, সমাজসেবা বিভাগে ABVP-এর গীতসৃষ্টি হাজরিকা এবং সংগীত বিভাগে ছাত্র মুক্তি সমর্থিত দিশা পাঠক জয়লাভ করেছেন।

উল্লেখ্য, ১৮টি পদের জন্য মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোর্ট মেম্বার হিসেবে চন্দিতা কলিতা ও মোহনজ্যোতি শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এছাড়া ফুটবল ও হকি সম্পাদক পদে সনু বসুমাতারি এবং ক্রিকেট সম্পাদক পদে দিগন্ত কলিতাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *