রাজ্যের বিভিন্ন স্থানে NIA-এর অভিযান, বরপেটা থেকে আটক ছয়

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : জিহাদি সংগঠনের সঙ্গে যোগসূত্রের সন্দেহে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার রাজ্যের প্রায় ১০টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে বরপেটা জেলা থেকে ছয়জনকে আটক করেছে NIA।

জিহাদি কার্যকলাপের সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের বরপেটা জেলায় ছয়জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বরপেটা রোড, হাউলি এবং সরভোগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন বরপেটা রোডের মুস্তাফিজুর রহমান ও নিসুকর ইয়াকুব আলি, হাউলির রাকিবুল ইসলাম এবং সরভোগের জাকির হোসেন, সনবার আলি ও ফারুক আবদুল্লাহ।

তাঁদের সঙ্গে কোনও নিষিদ্ধ সংগঠন কিংবা জিহাদি চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন নথি ও অন্যান্য সামগ্রীও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

রাজ্যের অন্যান্য স্থানেও একইসঙ্গে NIA-এর তল্লাশি অভিযান চলে। তবে অভিযানের বিস্তারিত তথ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এখনও তদন্তাধীন বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *