কাটাখালে গরু চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : ধলাইয়ের কাটাখাল এলাকায় গরু চুরির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে জাবেদ হুসেন বড়ভূঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাত প্রায় পৌনে ২টা নাগাদ কাটাখাল এলাকার একটি বাড়ি থেকে গরু চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, দুই ব্যক্তি ও এক চালক একটি আই-১০ গাড়িতে করে এসে গরুটি নিয়ে যায়। পরদিন গরুর মালিক ধলাই থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চুরিতে ব্যবহৃত গাড়িটির সন্ধান পায়। তদন্তে জানা যায়, ঘটনার মাত্র পাঁচ দিন আগে সোনাইয়ের নগদীরগ্রাম তৃতীয় খণ্ড এলাকা থেকে জাবেদ গাড়িটি কিনেছিলেন। এরপর গাড়িটির পূর্বতন মালিকদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গাড়িটির সূত্র ধরে প্রায় ১৫ দিন ধরে জাবেদের গতিবিধির ওপর নজর রাখা হয়।

শেষ পর্যন্ত গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রের দাবি, জাবেদ মাঝে মধ্যে পুরনো গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। গরু চুরির ঘটনায় তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *