বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : ট্রাকের পেছনে সজোরে ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাতে জাগীরোডে। জানা যায়, ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে বাইকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ বছর বয়সি রাজ দে-র। বাইকে করে যাওয়ার সময় রাজ দে একটি ট্রাকের পিছনে আচমকাই ধাক্কা মারেন। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।




