বরাক জোনাল মিডিয়া কো-অর্ডিনেটরের অতিরিক্ত দায়িত্বে শাহাদত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদাত আহমদ চৌধুরীকে বরাক জোনাল মিডিয়া কোঅর্ডিনেটরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শিলচর পৌর নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় কংগ্রেসের মিডিয়া কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরার নির্দেশে মিডিয়া বিভাগের চিফ ও কমিউনিকেশন কোঅর্ডিনেটর গোপাল চন্দ্র শর্মা এক আদেশে এই নিয়োগ কার্যকর করেন।

নতুন দায়িত্ব পাওয়ায় করিমগঞ্জ জেলা কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *