হাইলাকান্দিতে ৫.৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন

Spread the news

পিএনসি, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলায় ৫ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ২.৮৫৩ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করলেন লোকসভা সাংসদ কৃপানাথ মালাহ। সোমবার লালা উন্নয়ন খণ্ডের পশ্চিম কিত্তারবন্দ হয়ে আয়নাখল পর্যন্ত বিস্তৃত এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালাহ বলেন, নতুন এই সড়ক চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পশ্চিম কিত্তারবন্দে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয়বিকাশ, বিধায়ক ড. মিলন দাস, রাজ্য বিজেপির কর্মকর্তা মুন স্বর্ণকার ও কিরণ কুমার তেলি-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *