বিক্ষোভের আগেই গ্রেফতার আলিমা খান

Spread the news

২১ সেপ্টেম্বর : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিরাট বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কাপ্তানের দল পিটিআই। অথচ তার ঠিক আগে দেশের নানা প্রান্ত থেকে পিটিআই-এর কর্মী-সমর্থকদের উপরে প্রশাসন ব্যাপক ধরপাকড় চালাচ্ছে বলে অভিযোগ। এ বার সেই তালিকায় জুড়ল ইমরানের বোন আলিমা খানের নামও! দলের এক মুখপাত্রকে উদ্ধৃতদ করে সংবাদসংস্থা রয়টার্সের খবর, রবিবার লাহোরের বাড়ি থেকেই আলিমাকে গ্রেপ্তার করে অজ্ঞাত কোনও স্থানে তুলে নিয়ে যায় পাক পুলিশ। যদিও পাকিস্তানের পুলিশ-প্রশাসনের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

যদিও পাকিস্তানেরই একাধিক সংবাদমাধ্যমের দাবি, যে ভাবেই হোক পিটিআই-এর বিক্ষোভ-কর্মসূচি রুখতে মরিয়া পুলিশ। সে জন্য কী পদক্ষেপ করা হবে, তা স্থির করতে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাক পুলিশের সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় বলেও খবর। পাক মিডিয়া ‘ডন’-এর খবর অনুযায়ী, ওই বিক্ষোভ কর্মসূচির আগে নানা জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। কর্মসূচিতে কেমন লোক হতে পারে, যোগাযোগ ব্যবস্থা, সবেরই হিসেব নেওয়া চলছে। দেশ জুড়ে বিভিন্ন গেস্ট হাউস, বাসস্ট্যান্ড, স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *