জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই!

Spread the news

১২ জুন : ভোটে ভরাডুবির পর তছনছ তৃণমূল। সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। রাজ্যসভা থেকে একের পর তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই, এবার সামনে এল, NDA-তে যুক্ত হয়ে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের সই। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘INDI’ জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নয়! তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন! বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়! অর্থাৎ এনডিএ-সাংসদের সঙ্গে!

কোন কোন সাংসদের নাম সামনে এসেছে?
কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়৷ বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব (দীপক অধিকারী), জুন মালিয়া ও পার্থ ভৌমিক।

সূত্রের দাবি, গত ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাংশ সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *