প্রেমতলার পার্লারে বজরং দলের অভিযান, অশ্লীল কার্যকলাপের অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অশ্লীল কার্যকলাপ চলার অভিযোগে রবিবার শিলচরের প্রেমতলা এলাকার একটি পার্লারে অভিযান চালালেন বজরং দলের সদস্যরা। অভিযানের সময় পার্লারে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।

জানা গেছে, অভিযান চালানোর সময় পার্লারের ভিতর থেকে এক যুবতী ও এক কর্মীকে পাওয়া যায়। অভিযানকারীদের দাবি, ওই সময় পার্লারের ভিতরে আরও এক যুবক উপস্থিত ছিল। তবে অভিযানকারীদের দেখতে পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

বজরং দলের সদস্যদের অভিযোগ, পার্লারটিতে ওই যুবতী ও পালিয়ে যাওয়া যুবকের মধ্যে অশ্লীল কার্যকলাপ চলছিল। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পার্লার কর্তৃপক্ষ বা অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পার্লার থেকে উদ্ধার হওয়া ওই যুবতীকে কয়েক মাস আগে শিলচরের ক্লাব রোড এলাকার একটি স্পাতে অভিযান চালানোর সময়ও পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছে। রবিবারের ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *