নুরুল হক, রাতাবাড়ি।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : এলাকার ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার মূল্যায়ন এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে রবিবার রাতাবাড়িতে ARSP-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা পরীক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ARSP-এর এই উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা চিহ্নিত করে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ারও লক্ষ্য রয়েছে। ARSP-এর উদ্যোগে আয়োজিত এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।



