ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতি গঠন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পরিচালন সমিতি গঠন হল। শনিবার এক সভায় নয়া পরিচালন সমিতি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে খলিলুর রহমান চৌধুরীকে সভাপতি মনোনীত করা হয়। সভায় ১৮জন অভিভাবক প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরমধ্যে ছিলেন জাবেদ চৌধুরী, মুন্না মজুমদার, সমসুর উদ্দিন আহমদ, সুয়েল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, দু’দিন আগে অভিভাবকদের সভায় ১৮ জন সদস্য নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *