বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : মণিপুরের খেরগাঁও আওয়াং সাবল লেইকাই এলাকায় একটি বাড়ির গেটে হ্যান্ড গ্রেনেড ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউমখাইবাম ফিরোজ খানের বাড়ির গেটে ওই গ্রেনেডের সঙ্গে তিন ব্যক্তির নাম লেখা একটি চিরকুটও পাওয়া যায় বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, শনিবার ভোর প্রায় ৫টা ৫৮ মিনিটে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির গেট থেকে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে। একই সঙ্গে উদ্ধার করা হয় একটি কাগজ, যাতে জান মহম্মদ, হাজি দিন মহম্মদ এবং আমর জান—এই তিনটি নাম লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেনেডটি কীভাবে সেখানে পৌঁছাল, কারা এটি বাড়ির গেটে ঝুলিয়ে রেখেছিল এবং চিরকুটে ওই তিন ব্যক্তির নাম লেখার উদ্দেশ্য কী ছি।এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।



