ঢাকা-রংপুর লংমার্চে ১১ দলীয় ঐক্য, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ

Spread the news

১৯ সেপ্টেম্বর : গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শেষে সকাল ৮টার দিকে সহস্রাধিক গাড়ির বহর নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। টঙ্গী, গাজীপুর ও টাঙ্গাইল হয়ে লংমার্চের বহর রংপুরে পৌঁছানোর কথা রয়েছে।
লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডাঃ শফিকুর রহমান এমপি। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *