নরসিংহপুরের জুবিন অনুরাগীদের কাল জুবিন স্মরণ অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : আগামীকাল শনিবার অসমের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম প্রয়াণবার্ষিকী। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন প্রিয় শিল্পী জুবিন গার্গ। তাঁর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে নরসিংপুর জুবিন অনুরাগী ফ্যান্স ক্লাবের উদ্যোগে নরসিংহপুর ভোলানাথ যোগাশ্রমে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে। প্রায় ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজন করা হবে জুবিন গার্গের ছবি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এরপর বিকেল ৫টায় সর্বত্র প্রদীপ প্রজ্বলন, নীরব প্রার্থনা এবং জুবিন গার্গের জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশনের আয়োজন রয়েছে।

আর রাত ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা জুবিন গার্গের স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরসিংহপুর জুবিন অনুরাগী ফ্যান্স ক্লাবের সভাপতি সত্যজিৎ গোস্বামী সুমন, সব্যসাচী নাথ, সুপ্রিম নাথ, বাপন নাথ, মৃন্ময় নাথ, কমলেশ দাশ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *