শিলচর বাইপাসে অভিযানে উদ্ধার ইয়াবা, আটক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে শিলচর থানার অধীন বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। অভিযানে একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শিলচর বাইপাস এলাকায় AS-11-W-5020 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িটি থেকে ৭০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশকর্মীরা। ঘটনায় তাহির হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার তাপাদার পাড়ার বাসিন্দা এবং মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিকে নিয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চক্রের উৎস এবং গন্তব্যের সন্ধান পেতে তদন্ত চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *