লক্ষীপুরে ১০৮ বছরের প্রবীণ নাগরিককে রাজ্যপালের সম্মান

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর। 
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে লক্ষীপুরে এক প্রবীণ নাগরিককে সম্মান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। বৃহস্পতিবার লক্ষীপুর বিধানসভা এলাকার বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের ছোটমামদা জিপির ১০৮ বছর বয়সি সুনীলা দাসের বাড়িতে পৌঁছে তাঁকে অভিবাদন জানান রাজ্যপাল।

কড়া নিরাপত্তার মধ্যে ছোটমামদায় পৌঁছলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা রাজ্যপালকে স্বাগত জানান। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজ্যপাল সুনীলা দাসের সঙ্গে দেখা করে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় ফুল ও ফলের ঝুড়ি দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রবীণ নাগরিকদের মধ্যে থেকে সুনীলা দাসকে বেছে নিয়ে এই সম্মান জানানো হয়েছে বলে জানা গেছে। রাজ্যপালের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *