সোনাবাড়িঘাটে বিশাল ব্যবধানে জয়ী মধুরামুখ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : বিশাল ব্যবধানে জয়ী হয়ে সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে জেএম সুপারস্টার মধুরামুখ। বৃহস্পতিবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ৫-১ গোলে হারায় চেংদোয়ার বিসি-কে। মাঠে আধিপত্য ছিল মধুরামুখ খেলোয়াড়দের। এর ফাঁকেই দু-একবার আক্রমণ করে চেংদোয়ার। এতে খাতা খুলতে সক্ষম হয়। ম্যাচের প্রথমার্ধ্বে তিনটি গোল করে সেমিফাইনালের পথে এগিয়ে যায় মধুরামুখ। জোড়া গোল করেন রাজদীপ ও মাখন। রাজদীপ করেন ৪ ও ৩৬ মিনিটে এবং মাখন করেন ১১ ও ১৩ মিনিটে। বারলিয়ান (পরিবর্তিত) করেন ৫৩ মিনিটে গোল। চেংদোয়ারের একমাত্র গোলটি করেন সানবো ৪৭ মিনিটে। শৃঙ্খলা পরায়ন ম্যাচটি শেষ পর্যন্ত দেখতে মাঠ কেউ ছাড়েনি।

এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান রাজদীপ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন ও রাজিম উদ্দিন। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শামিম বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, বুলবুল লস্কর ও আনসার মিয়া। শুক্রবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আরশান এফসি সোনাবাড়িঘাট ও কর্কট ইয়ং স্টার ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *