লক্ষীপুরে ১০৮ বছরের প্রবীণ নাগরিককে রাজ্যপালের সম্মান
কেএ লস্কর, লক্ষীপুর। বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে লক্ষীপুরে এক প্রবীণ নাগরিককে সম্মান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। বৃহস্পতিবার লক্ষীপুর বিধানসভা এলাকার বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের ছোটমামদা জিপির ১০৮ বছর বয়সি সুনীলা দাসের বাড়িতে পৌঁছে তাঁকে অভিবাদন জানান রাজ্যপাল। কড়া নিরাপত্তার মধ্যে ছোটমামদায় পৌঁছলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা রাজ্যপালকে স্বাগত…
