শিলচর মহিলা কলেজে নেশামুক্ত যুবসমাজ গঠনে আলোচনা সভা

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর:  নেশামুক্ত যুবসমাজ গঠন এবং ৫০ বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে শিলচর মহিলা কলেজে অনুষ্ঠিত হল ‘নেশামুক্ত যুবক, বিকশিত ভারতের জন্য যুবক’ শীর্ষক আলোচনা সভা। সোমবার সবিকশিতকাল ১১টা থেকে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘মাই ভারত’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি, মাই ভারতের ইয়ুথ আইকন আদিত্য দেব এবং ‘মেরা যুব ভারত’-এর কাছাড় জেলা যুব আধিকারিক কিষান খিচি প্রমুখ।
স্বাগত বক্তব্যে কিষান খিচি মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদকের কু-প্রভাব ব্যক্তি ও সমাজজীবনে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে।

কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি বলেন, ছাত্রসমাজের মধ্যে মাদকের প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে শিক্ষাজীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের মেরুদণ্ড যুবসমাজ উল্লেখ করে তিনি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মাই ভারতের ইয়ুথ আইকন আদিত্য দেব বলেন, মাদকাসক্তির ফলে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ ক্ষতিগ্রস্ত হয়। এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। মাদককে সামাজিক অভিশাপ হিসেবে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এপিএস রহিম উদ্দিন লস্কর, মাই ভারতের অফিস  অ্যাসিস্ট্যান্ট রুমি লস্করসহ পরাগ ভট্টাচার্য, জয়দীপ অধিকারী, মামনি রায়, প্রিয়া সূত্রধর, সৌরভ বর্ধন, স্বণূপ চৌধুরী, মনীষা দাস গুপ্ত, গীতিকা দাস, অভিষেক তেওয়ারী, অভিজিৎ দেব প্রমুখ ছিলেন। শেষে নেশামুক্ত ভারতের শপথ গ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *