নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পুকুরে চার চাকার বাহন, মৃত্যু দুইজনের

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ডুবে গেল চার চাকার একটি বাহন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হন এক ব্যক্তি। দুর্ঘটনাটি সংঘটিত হয় জামুগুড়িহাটের কুসুমটোলা এলাকায়। জানা যায়, ML-10-D-4928 নম্বরের গাড়িটি মাজুলি থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে।

গাড়িতে মোট তিনজন ছিলেন। তাঁদের মধ্যে একজন ডুবে যাওয়া গাড়ি থেকে কোনওরকমে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুজন গাড়ির ভিতরেই আটকে পড়েন এবং তাঁদের মৃত্যু হয়।

মৃতদের পরিচয় গাড়ির চালক ভিকি বর্মন এবং বাবুল কলিতা হিসেবে জানা গেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি হলেন মেঘালয়ের নংপুর সামিক শুর।

দুর্ঘটনার খবর পেয়ে জামুগুড়ি থানার পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা হয় এবং দুই মৃতদেহ গাড়ির ভিতর থেকে বের করে প্রয়োজনীয় পরবর্তী প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *