বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : সোনাপুরের জুবিনক্ষেত্রে ঘটেছে এক অঘটন। বজ্রপাতের জেরে জুবিনক্ষেত্রের একটি গাছ ভেঙে পড়ে। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনজন মহিলা। তাঁরা জুবিনক্ষেত্রের পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন।
এদিকে, বজ্রপাতের ফলে ভেঙে পড়েছে জুবিনের বিশাল কাটআউটও। অন্যদিকে, ঘটনার পর থেকেই জুবিনক্ষেত্রের বিদ্যুৎ সংযোগ ব্যাহত রয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনাকে ঘিরে জুবিন অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



