বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামতাইপু কাবুই একমাত্র গোলে সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল শিলকুড়ি এমবি ক্লাব। মঙ্গলবার এনজি স্কুলের মাঠে ১-০ গোলে স্বাধীন বাজারকে পরাজিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে রামতাইপু কাবুই জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে শিলকুড়ি এমবি ক্লাব।
ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের জন্য রামতাইপু কাবুইকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইমরান হোসেন ও সুরজিৎ সিং। এ দিনম্যাচ পরিচালনার করেন জাফর ইসলাম, রাকিব হাসান, ক্রিস্টিনা মার এবং জলিল আহমদ। আগামীকাল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ছত্র মজলিস ইছারপার বনাম বন্তারাপুর এফসি। উল্লেখ্য, শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে এই ফুটবল আসর।



