বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচর শহরের রামনগর এলাকায় ম্যাজিক ট্রাকের সঙ্গে বারো চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চালক ও সহচালক। আহতরা ম্যাজিক ট্রাকের।
জানা যায়, রামনগর এলাকায় চলাচলের সময় দু’টি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ম্যাজিক ট্রাকের চালক ও সহচালক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ট্রাফিক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি ট্রাক হেফাজতে নেয়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আহত চালক ও সহচালকের পরিচয় জানা যায়নি।



