শিলং কাণ্ডের মাস্টারমাইন্ড জেরেমিয়া পথমি গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলং কাণ্ডে বড়সড় সাফল্য পেল মেঘালয় পুলিশ। ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত ছাত্রনেতা জেরেমিয়া পথমিকে গ্রেফতার করেছে পুলিশ। খাসি ছাত্র সংস্থার (KSU) কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক পথমিকে শিলংয়ে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিলঙের একটি পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাতেও পথমির জড়িত থাকার সন্দেহ রয়েছে। এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট শিলঙে খাসি ছাত্র সংস্থার উদ্যোগে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালান। এ সময় একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করে মেঘালয় পুলিশ। সেই তদন্তের ধারাবাহিকতায় এবার ছাত্রনেতা জেরেমিয়া পথমিকে গ্রেফতার করা হল। পুলিশ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির পাশাপাশি অশান্তির নেপথ্যে তাঁর ভূমিকা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *