পশুর লড়াই নিষিদ্ধ পূর্ব জৈন্তিয়ায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ষাঁড়ের লড়াইসহ বিভিন্ন ধরনের পশুর লড়াই নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। পশুর ওপর নিষ্ঠুরতা এবং আইন লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারায় একটি নির্দেশ জারি করে অবিলম্বে এই ধরনের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রশাসনের কাছে খবর আসে, জেলার বিভিন্ন এলাকায় মেলা, উৎসব ও অন্যান্য জমায়েতের সময় ষাঁড়ের লড়াই এবং অন্যান্য পশুর লড়াইয়ের আয়োজন করা হচ্ছে।

জেলা প্রশাসনের মতে, এই ধরনের কর্মকাণ্ড Prevention of Cruelty to Animals Act, 1960-এর ১১ নম্বর ধারা লঙ্ঘন করে। পাশাপাশি, ষাঁড়ের লড়াইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ২০১৪ সালের রায়ও এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য।

জেলা ম্যাজিস্ট্রেট স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পূর্ব জৈন্তিয়া হিলস জেলার কোথাও ষাঁড়ের লড়াই বা অন্য কোনও পশুর লড়াই আয়োজন করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *