বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাইয়ে সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ধলাই ব্লাস্টার্স। রবিবার নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে তারা ৩-১ গোলে পরাজিত করেছে ভাগাবাজারকে।
ম্যাচে ধলাই ব্লাস্টার্সের হয়ে সতীজিৎ শিনাগ ২৯ ও ৪৫ মিনিটে দু’টি গোল করেন। এরপর ৫১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শুভম পাল। অন্যদিকে, ভাগাবাজারের হয়ে একমাত্র গোলটি করেন সানাইর লাগজাম। তিনি ৪৮ মিনিটে গোলটি করেন।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ধলাই ব্লাস্টার্সের সতীজিৎ শিনাগ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় পর্যায়ের রেফারি আব্দুল মজিদ চৌধুরী।
এ দিন ম্যাচ পরিচালনা করেন আবু আব্বাস লস্কর, নসরুল আলম লস্কর, মকসুদ চৌধুরী ও মজুর হোসেন লস্কর। আগামীকাল মুখোমুখি হবে স্বাধীবাজার ও বনতারাপুর এফসি। উল্লেখ্য, শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে এই ফুটবল আসর।



