শিলংয়ে হিংসার ঘটনায় গ্রেফতার KSU-র তিন শীর্ষ নেতা আদালতে

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলঙে বুধবার শান্তি মিছিল চলাকালীন হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর তিন শীর্ষ নেতাকে বৃহস্পতিবার ভোরে শিলঙের জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়। গ্রেফতার হওয়া নেতারা হলেন KSU-এর সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনকেম সানমিয়েট এবং সাধারণ সম্পাদক রুবেন নাইজার।

বুধবারের শান্তি মিছিল চলাকালীন সাধারণ মানুষের উপর হামলা এবং সরকারি ও পর্যটকদের গাড়িতে ভাঙচুরের মতো একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে বলে অভিযোগ। এর পরই বুধবার সন্ধ্যায় পুলিশ তিন KSU নেতাকে আটক করে।

বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ তাঁদের শিলংয়ের জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হয়।
এই মামলায় পুলিশ কত দিনের হেফাজত চেয়েছে বা আদালত কত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আদালতের সিদ্ধান্তের বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *