বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : চিরাংয়ের কাজলগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নাসিরুল শেখ পুলিশের গুলিতে আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নাবালিকা ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করা হয়। ঘটনায় নাসিরুল শেখ-সহ মোট তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত নাসিরুল শেখকে নিয়ে যাওয়ার সময় সে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায়। গুলিতে নাসিরুল আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।



